
গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি।পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং, জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. কাজল দাসসহ চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকরা।প্রতিনিধিদল হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, নবনির্মিত সিসিইউ ওয়ার্ড, সিটি স্ক্যান ও রেডিওলজি বিভাগ, আইপিএইচএস ল্যাব, ঔষধ বিতরণ কেন্দ্র এবং টিকিট কাউন্টারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।পরিদর্শন শেষে আধিকারিকরা জানান, নতুন সিসিইউ, সন্ধ্যা ওপিডি এবং অত্যাধুনিক সি-আর্ম (C-Arm) মেশিন চালু হওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।বিশেষ করে দুর্ঘটনাজনিত হাত-পা ভাঙার মতো জটিল অস্ত্রোপচার এখন জেলা হাসপাতালেই করা সম্ভব হবে। এর ফলে আগরতলায় রোগী রেফারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গোমতী জেলা হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে পরিণত করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
নতুন প্রযুক্তি, আধুনিক পরিকাঠামো আর উন্নত পরিষেবা—গোমতী জেলা হাসপাতাল কত দ্রুত মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলতে পারে, এখন সেদিকেই নজর।