ত্রিপুরা
img

ঊনকোটি জেলা কারাগার পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়!

ঊনকোটি জেলার নতুন জেলা কারাগারের নির্মাণকাজ দ্রুত শেষ করতে জারুইলতলায় নির্মাণাধীন প্রকল্প পরিদর্শনে গেলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।উনার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্মাণকাজে নতুন গতি আনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নতুন জেলা কারাগারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
নতুন জেলা কারাগারের নির্মাণ শেষ হওয়ার সময়সীমা ঘোষণা হলেও, পুরাতন কারাগারের জমির ভবিষ্যৎ ব্যবহার কী হবে—সেই সিদ্ধান্তে গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের মতামত। এখন দেখার, ডিসেম্বরের প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায়।ঊনকোটি জেলার নতুন জেলা কারাগারের নির্মাণকাজ দ্রুত শেষ করতে জারুইলতলায় নির্মাণাধীন প্রকল্প পরিদর্শনে গেলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।