ত্রিপুরা
img

বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে বিজয়নগরে স্মার্ট গ্রামীণ বিপ্লব!

ত্রিপুরার গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এক নতুন মাইলফলক গড়ল মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। স্মার্ট প্রযুক্তি, স্বচ্ছ প্রশাসন এবং জনমুখী পরিষেবার অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এই পঞ্চায়েতের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের ডিরেক্টর, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসকসহ প্রশাসনের একাধিক বিশিষ্ট আধিকারিক।স্মার্ট পঞ্চায়েত হিসেবে প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। পুরনো সরকারি নথির শতভাগ ডিজিটাল সংরক্ষণ, দ্রুত অনলাইন পরিষেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা বিজয়নগরকে রাজ্যের অন্যতম আধুনিক পঞ্চায়েতে পরিণত করেছে।শুধু প্রশাসন নয়, প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগও গড়ে তুলেছে এই পঞ্চায়েত। ‘গ্রাম বার্তা’ নামে ডিজিটাল উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোনেই পৌঁছে যাচ্ছে সরকারি প্রকল্প, উন্নয়নমূলক কাজ ও গুরুত্বপূর্ণ ঘোষণার অডিও বার্তা। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের ডিজিটাল সাক্ষরতার লক্ষ্যও সফলভাবে বাস্তবায়িত হয়েছে।এই সম্মান শুধু বিজয়নগরের নয়, গোটা ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার জন্যও এক গর্বের অধ্যায়। সংশ্লিষ্টদের মতে, স্মার্ট প্রযুক্তি, স্বচ্ছতা এবং জনঅংশগ্রহণের এই মডেল আগামী দিনে রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে।
 বিজয়নগরের এই সফল মডেল কি এবার রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের নতুন রূপরেখা হয়ে উঠবে? এখন সেই দিকেই নজর