ত্রিপুরা
img

প্রয়াত সাংবাদিক কাজল দত্ত, সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি,

প্রয়াত হলেন প্রভাতী সংবাদপত্র ‘দৈনিক দেশের কথা’-র বার্তা সম্পাদক কাজল দত্ত। তাঁর প্রয়াণের খবরে রাজ্যের সাংবাদিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া।সোমবার আগরতলা প্রেস ক্লাবে তাঁর দেহ রাখা হলে সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহলের মানুষ শেষ শ্রদ্ধা জানান।প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদকসহ প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দীর্ঘ সাংবাদিকতা জীবনে সংবাদ পরিবেশন ও পেশাগত নিষ্ঠার জন্য কাজল দত্ত সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত। তাঁর প্রয়াণে সংবাদমাধ্যমে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।
কলম থেমে গেলেও সংবাদজগতের প্রতি তাঁর নিষ্ঠা ও অবদান দীর্ঘদিন স্মরণে রাখবে সহকর্মী থেকে পাঠক—এমনটাই বলছেন সাংবাদিক মহল।