ত্রিপুরা
img

গাছ কাটতে গিয়ে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

রাজধানী আগরতলার ধলেশ্বর এলাকায় গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিয়া, বয়স ৫৭ বছর। তিনি চন্দ্রপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ঘটনার বিবরণে জানা যায়, ধলেশ্বরের ১৬ নম্বর জয়ন্ত ভট্টাচার্যের বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন আব্দুল মজিদ মিয়া। সেই সময় আচমকাই গাছটি তাঁর উপর পড়ে যায়।গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
একটি অসতর্ক মুহূর্তেই থেমে গেল একটি জীবন… দুর্ঘটনার পেছনে আসল কারণ কী, এখন সেটাই খতিয়ে দেখছে প্রশাসন।