ত্রিপুরা
img

দক্ষিণ জেলায় এসএম কাপের উদ্বোধন আজ

দক্ষিণ জেলার স্কুলভিত্তিক অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার বিলোনিয়ার বিকেআই সিন্থেটিক মাঠে অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক রীতেশ শীলসহ অন্যান্য অতিথিরা।স্বাগত ভাষণে রীতেশ শীল জানান, এবারের প্রতিযোগিতায় দক্ষিণ জেলার মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা থেকে সেরা দুটি দল রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৫ বিভাগে সাব্রুম অ্যাভেঞ্জার হায়ার সেকেন্ডারি স্কুল এবং অনূর্ধ্ব-১৭ বিভাগে শান্তিরবাজার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়। এই দুই দলই দক্ষিণ জেলার প্রতিনিধিত্ব করে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে
জেলার গণ্ডি পেরিয়ে এবার রাজ্য জয়ের লড়াই। দক্ষিণ জেলার এই দুই চ্যাম্পিয়ন দল কি রাজ্য মঞ্চেও সাফল্যের ছাপ রাখতে পারবে? এখন সেই প্রত্যাশায় ক্রীড়াপ্রেমীরা।