ত্রিপুরা
img

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠাল ত্রিপুরা সরকার

প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী  ডা. মানিক সাহার পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে পাঠানো হলো মৌসুমি কিউ জাতের আনারস।বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট হয়ে সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়।এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া, সহ অন্যান্যরা।বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে আনারসের প্যাকেট বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
এক ঝুড়ি আনারস, কিন্তু বার্তা বন্ধুত্বের। এই সৌজন্য বিনিময় ভবিষ্যতে ভারত–বাংলাদেশ সম্পর্ককে আরও কতটা মজবুত করে, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।