
বুধবার গুরু পূর্ণিমার পবিত্র দিনে আগরতলার জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে পূজা ও আরতিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পর মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে একসঙ্গে বসেন এবং শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ ও শুভেচ্ছা বিনিময় করেন।গুরু পূর্ণিমা উপলক্ষে রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
গুরু পূর্ণিমার এই ধর্মীয় আবহে মুখ্যমন্ত্রীর উপস্থিতি উৎসবে যোগ করেছে নতুন মাত্রা। আগামী দিনে রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ ঘিরেও রয়েছে আগ্রহ।