ত্রিপুরা
img

খোয়াই জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান

গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার খোয়াই নতুন টাউন হলে জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়।তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তপশিলি জাতি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, সিনিয়র ডেপুটি কালেক্টর সজল দেবনাথ এবং জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে সমাজ গঠন ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খোয়াই জেলার পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।বক্তারা তাঁদের বক্তব্যে গুরু-শিষ্য সম্পর্কের ঐতিহ্য, শিক্ষকদের অবদান এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী প্রজন্মকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান।শিক্ষক শুধু জ্ঞানই দেন না, গড়ে তোলেন একটি প্রজন্মের ভবিষ্যৎ। গুরু পূর্ণিমার এই সম্মাননা সেই অবদানেরই এক আন্তরিক স্বীকৃতি।