
ত্রিপুরার প্রয়াত ডিজিপির মৃত্যু ঘিরে বিতর্কের আবহে এবার রাজ্যপালের দ্বারস্থ হল মানিক সরকার। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজভবনে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল। প্রয়াত ডিজিপির মৃত্যুকে কেন্দ্র করে এবার মানিক সরকার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে।প্রতিনিধি দলের পক্ষ থেকে ডিজিপির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চস্তরের তদন্তের দাবি জানিয়ে একটি স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়।তাঁদের বক্তব্য, ঘটনার প্রকৃত সত্য সামনে আনা এবং সমস্ত প্রশ্নের নিরপেক্ষ উত্তর নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।রাজভবনে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেই তাঁদের আশা।