ত্রিপুরা
img

চড়িলামে ভয়াবহ সংঘর্ষে গুরুতর বাইক আরোহী আহত

আবারও রক্তাক্ত চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়ক। মালবাহী বলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মালবাহী বলেরো ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক আরোহী।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ এখনও চোখে পড়েনি।