
খোয়াইয়ে ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে এক চাকরিচ্যুত শিক্ষককে। খোয়াই জেলার তাতচৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে খোয়াই থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তাতচৌমুহনীর বাসিন্দা ও ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষক পল্লব গোপের বাড়ি থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।অভিযান শেষে পুলিশ তাঁকে আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মাদক পাচার চক্রের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।