ত্রিপুরা
img

শিক্ষক বদলিতে উত্তাল পশ্চিম বোকাফা বিদ্যালয়

শিক্ষক বদলির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির নির্দেশ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। সোমবার বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্লাস বয়কটের ডাক দেন তাঁরা।বিক্ষোভরত ছাত্রছাত্রীদের একটাই দাবি—প্রিয় শিক্ষকের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ অব্যাহত ছিল।