
আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা সংক্রমণ। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৩০০ ছাড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস ঠেকাতে শুরু হয়েছে নতুন টিকার পরীক্ষাও।সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগে স্বাস্থ্য কর্তৃপক্ষ।বিশেষজ্ঞদের মতে, এবার আতঙ্কের কারণ ‘বুনদিবুগিও’ নামে ইবোলার একটি বিরল ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ বলে জানানো হয়েছে।তবে এরই মধ্যে আশার খবরও মিলেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন গ্রুপ ইবোলার এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একটি পরীক্ষামূলক টিকা তৈরি করেছে। ইতিমধ্যেই প্রথম স্বেচ্ছাসেবীর শরীরে সেই টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে।ভারতে এখনও ইবোলা সংক্রমণের খবর না মিললেও সতর্ক রয়েছে স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে আফ্রিকার দেশগুলি থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে।