
রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ সিপিআইএম। বিরোধী দলনেতার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে একাধিক বিষয় তুলে ধরে। বিরোধী দলনেতার নেতৃত্বে সিপিআইএমের বিধায়কদের একটি প্রতিনিধি দল আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, জনস্বার্থের সমস্যা এবং প্রশাসনিক ইস্যু নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়গুলিতে রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করা হয়েছে বলে জানা গেছে।সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, সাধারণ মানুষের স্বার্থে তাঁদের উদ্বেগ ও দাবিগুলি রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও রাজভবনের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।