

Jul 27, 2026
ত্রিপুরার ১৯টি উপজাতি কাস্টমারি ল’ কমিটির প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সরকারি বাসভবনে পৌঁছালেন। কাস্টমারি ল’ কার্যকর করার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা। প্রতিনিধি দলের পক্ষ থেকে উপজাতি সমাজের কাস্টমারি ল’-কে স্বীকৃতি ও কার্যকর করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়। পাশাপাশি, বিষয়টি নিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণেরও আবেদন জানান তাঁরা।প্রতিনিধিরা জানান, কাস্টমারি ল’ উপজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই দাবির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলেও তাঁরা মত প্রকাশ করেন।