
উত্তর ত্রিপুরার ধর্মনগর টাউন কালীবাড়ি প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত রথযাত্রা কার্নিভালের সফল সমাপ্তি হলো ফিরারথ উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
শুক্রবার ফিরারথ উপলক্ষে অনুষ্ঠিত রথযাত্রা কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রথমে তিনি মা কালীর মন্দিরে পূজা ও প্রণাম নিবেদন করেন। পরে রথযাত্রা কার্নিভালে অংশ নেওয়া বিভিন্ন রথ ও দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দ্রা, পুলিশ সুপার অবিনাশ রাই-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। এবারই প্রথম ধর্মনগরে কার্নিভালের আদলে রথযাত্রা আয়োজন করা হয়, যা সাধারণ মানুষের ব্যাপক সাড়া ফেলেছে বলে আয়োজকদের দাবি।
প্রথমবারের এই রথযাত্রা কার্নিভাল মানুষের ব্যাপক সাড়া পাওয়ার পর, আগামী বছর আয়োজন আরও বড় পরিসরে হবে কি না—এখন সেই প্রত্যাশাই ধর্মনগরবাসীর।