

Jul 24, 2026
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবারও আগরতলার সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন একদল তরুণ।এদিন ছিল আন্দোলনের পঞ্চম দিন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। সেই দাবিতেই তাঁদের এই ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি।বিক্ষোভ ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।