ত্রিপুরা
img

জগন্নাথবাড়ি থেকে শুরু উল্টো রথযাত্রা

উল্টো রথ উপলক্ষে শুক্রবার আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথবাড়ি প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।পূজা-অর্চনা ও ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যান অসংখ্য ভক্ত। "জয় জগন্নাথ" ধ্বনি, কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।রথযাত্রাটি জগন্নাথবাড়ি থেকে বেরিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। পথে পথে ভক্তরা প্রণাম জানান এবং রথ টানার শুভক্ষণে অংশ নেন।উল্টো রথকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভক্তির আবহে শেষ হলো উল্টো রথের শোভাযাত্রা। তবে আগামী বছর এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে কী নতুন আয়োজন থাকবে, তা নিয়েই এখন থেকেই শুরু হয়েছে আলোচনা।