
গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষায় কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে খোয়াই জেলার পহরমুড়া গ্রাম পঞ্চায়েত মাঠে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গ্রামসভা।
বিজেপি খোয়াই মণ্ডলের অন্তর্গত পহরপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, দলের নেতা মৃদুল পাল, যুব মোর্চার নেতা সরজিত বড়ুয়া-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব।সভায় কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ এবং নতুন প্রকল্পের লক্ষ্য ও সম্ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।বক্তাদের দাবী, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে।