ত্রিপুরা
img

উল্টো রথে যানজট, দুর্ভোগে শতযাত্রী

একদিকে জগন্নাথদেবের উল্টো রথকে ঘিরে ভক্তদের ঢল, ডিজের তালে উৎসবের উচ্ছ্বাস। অন্যদিকে জাতীয় সড়কে দীর্ঘ যানজটে আটকে শত শত যানবাহন। চড়িলামের উল্টো রথ ঘিরে উঠছে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন।
জানা যায় উল্টো রথ উপলক্ষে শুক্রবার চড়িলাম এলাকায় ভক্তদের ব্যাপক সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।ডিজের তালে নাচ, কীর্তন এবং জগন্নাথদেবের রথকে ঘিরে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অসংখ্য ভক্ত।তবে এই ধর্মীয় উৎসবের মধ্যেই জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত ছোট-বড় যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে বলে অভিযোগ। ফলে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।স্থানীয়দের একাংশের অভিযোগ, এত বড় ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা ও বিকল্প রুটের পরিকল্পনা থাকলে এই ভোগান্তি অনেকটাই এড়ানো যেত।তবে উৎসবের কারণে যান চলাচলে সাময়িক প্রভাব পড়েছে কিনা এবং ঘটনাস্থলে কী ধরনের ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।