ত্রিপুরা
img

স্মার্ট সিটির উন্নয়নকাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

শুক্রবার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক এবং পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা।বিভিন্ন এলাকায় গিয়ে নির্মাণকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করার বিষয়টি খতিয়ে দেখা হয়।পরিদর্শন চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন মেয়র। পাশাপাশি নাগরিকদের যাতায়াত ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।