
ভিসি নির্বাচন থেকে শুরু করে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি—একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে শুরু হয়েছে সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। মেলারমাঠের দশরথ দেব ভবনে চলছে এই গুরুত্বপূর্ণ আলোচনা।
আগরতলার মেলারমাঠস্থিত দশরথ দেব ভবনের মিলনায়তনে শনিবার শুরু হয়েছে সিপিআইএম রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ভিসি নির্বাচন, আগামী ১০ আগস্টের কর্মসূচি এবং ২১ আগস্ট ফিদেল কাস্ত্রোকে স্মরণে আয়োজিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।দলীয় সূত্রের দাবি, আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ বাড়ানো এবং রাজনৈতিক কৌশল নির্ধারণেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।