ত্রিপুরা
img

ডিজিপি মৃত্যু তদন্তে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও!

ত্রিপুরা পুলিশের প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকর-এর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার দলের কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা-র সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং ঘেরাওয়ের চেষ্টা করেন।কংগ্রেসের দাবি, ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সেই দাবিতেই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে বলে জানান দলের নেতারা।বিক্ষোভকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয ডিজিপির মৃত্যুর তদন্ত নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে। এখন নজর, তদন্ত প্রসঙ্গে সরকার কী অবস্থান জানায়।