
জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ধর্মনগরে বিকল্প সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা। কংগ্রেসের নেতা-কর্মীদের আটক করল পুলিশ। অবরোধ ঘিরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। দুপুরে শুরু হওয়া এই কর্মসূচির জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়।কংগ্রেসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের দ্রুত সংস্কার, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখার দাবি তোলা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরূপণ দে, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতা-কর্মী।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও টিএসআর বাহিনী। পরে অবরোধ তুলে দিয়ে কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে দল।