
বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদ সভায় পরিণত হয়। কর্মসূচিতে নারী নিরাপত্তা, সমঅধিকার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ও প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা রূমা দত্ত-সহ অন্যান্য নেতৃত্ব।বক্তারা বলেন, নারী নির্যাতনের ঘটনায় কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষকে নারী অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয়
নারী নিরাপত্তা ও অধিকার নিয়ে এই আন্দোলন আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।