ত্রিপুরা
img

নিট প্রসঙ্গে বিজেপি কার্যালয় থেকে সরাসরি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

নিট ইস্যুতে আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি বলেন, ত্রিপুরায় অতীতেও একাধিক বড় ঘটনা ঘটেছে। উদাহরণ হিসেবে তিনি টিএমসি-র মেডিক্যাল কেলেঙ্কারি এবং ২০১১ সালের পাপাই শাহ হত্যা মামলা-র প্রসঙ্গ উল্লেখ করেন।মন্ত্রীর দাবি, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের রয়েছে। তবে যখন আন্দোলন সহিংস হয়ে ওঠে, সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা হয় বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনকে পদক্ষেপ নিতেই হয়।লাঠিচার্জ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ কখনও প্রথম পদক্ষেপ হিসেবে লাঠিচার্জ করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন হলে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। এদিন তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন পরিচালনার আহ্বানও জানান।নিট আন্দোলন ও পুলিশি পদক্ষেপ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। এবার বিরোধী শিবির এই বক্তব্যের কী জবাব দেয়, সেদিকেই নজর।