ত্রিপুরা
img

উমাকান্তে ফ্রেন্ডস ইউনিয়ন ও ত্রিপুরা পুলিশের সমান সমানে লড়াই!”

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলমান সোনার তরী বি ডিভিশন ফুটবল লিগে বুধবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় ফ্রেন্ডস ইউনিয়ন এবং ত্রিপুরা পুলিশ।শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচে তৈরি হয় উত্তেজনা।নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করে। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।ড্রয়ের ফলে দুই দলই এক পয়েন্ট করে অর্জন করে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা চালিয়ে যায়। লিগে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই এই ড্রয়ের প্রভাব শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় কতটা পড়ে, এখন সেটাই দেখার।