

Jul 23, 2026
আগরতলার মঠ চৌমুহনী এলাকায় একটি মোবাইল দোকানে মোবাইল ফোন বিক্রি করতে আসে দুই যুবক।দোকান মালিকের দাবি, তাঁদের আচরণ ও মোবাইলের বিষয়ে সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি স্থানীয়দের জানান। এরপর এলাকাবাসীর সহায়তায় দুই যুবককে আটক করা হয়।খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির বৈধতা এবং সেগুলি চুরি যাওয়া কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদও চলছে।মোবাইলগুলি আদৌ চুরি হওয়া কি না এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই সামনে আসবে পুরো সত্য।