
বিলোনিয়ার ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট।বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২ লক্ষ টাকা, আর রানার্স-আপ দল পাবে দেড় লক্ষ টাকা এবং ট্রফি।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোঃ সাজ্জাদ পি, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্রগোপ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ।অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টুর্নামেন্ট স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের নিজেদের মেলে ধরার বড় সুযোগ বলেও মত প্রকাশ করেন তাঁরা।