ত্রিপুরা
img

রাজ্যপালের সফরে ধর্মনগরে জোর প্রস্তুতি

আগামী ২৪ জুলাই উল্টোরথ উৎসব উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ধর্মনগর সফরকে সামনে রেখে বুধবার ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা।সভায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, অগ্নিনির্বাপন, পরিচ্ছন্নতা এবং অতিথি অভ্যর্থনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশও দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পূর্ত, জনস্বাস্থ্য, স্বাস্থ্য, বিদ্যুৎ, পুলিশ, অগ্নিনির্বাপন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ধর্মনগর পুর পরিষদ, রথযাত্রা উদযাপন কমিটি-সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। তিনি সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় রেখে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।