ত্রিপুরা
img

মোহনপুরে বিজেপিতে ২১১ ভোটারের যোগদান

মঙ্গলবার মোহনপুরের পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে সিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিজেপির যোগদান সভা।বিজেপির দাবি, এদিন সিপিআই(এম), কংগ্রেস এবং তিপ্রা মথা ছেড়ে ৬২টি পরিবারের মোট ২১১ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।দলে যোগদানকারীদের দাবি, সরকারের উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সামাজিক ভাতার নিরপেক্ষ বাস্তবায়ন, নারী সম্মান ও নারী কল্যাণমূলক প্রকল্পে আস্থা রেখেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।অন্যদিকে, দলের নেতৃত্ব জানান, এই যোগদান সভা পূর্বনির্ধারিত ছিল। সাংগঠনিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের কিছু পরে আয়োজন করা হয়। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক যোগদান নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিতে কর্মী-সমর্থকদের বিচলিত না হওয়ারও আহ্বান জানান নেতারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয় লাল দাস, মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব।