
অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন এদিনে সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কম্পিউটার শিক্ষকদের পেশাগত অনিশ্চয়তা, আর্থিক সংকট এবং কর্মজীবনের নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়।সংগঠনের প্রতিনিধিরা জানান, বছরের পর বছর ধরে তাঁরা বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষার সঙ্গে যুক্ত থাকলেও এখনও একাধিক দাবি অপূর্ণ রয়ে গেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা-র কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তাঁরা।এদিন সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাঁদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।