
দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং বিরোধী নেতা রাহুল গান্ধী-সহ একাধিক নেতাকে আটক করার ঘটনার প্রতিবাদে বুধবার কৈলাসহর জেলা কংগ্রেস থানা ঘেরাও কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান-সহ দলের নেতা-কর্মীরা বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রক্ষার দাবি জানান।বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।বিক্ষোভকে ঘিরে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।