
প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং আন্দোলনরত ছাত্র-যুবদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগে বুধবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, এনএসইউআই এবং যুব কংগ্রেস। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এসে সমাবেশে পরিণত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১২ বছরে নিট, রি-নিটসহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-যুব সমাজের ওপর পুলিশি লাঠিচার্জেরও তীব্র নিন্দা জানান তারা।প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয়। দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানানো হয়।