ত্রিপুরা
img

কংগ্রেস ভবনের সামনে বিজেপির বিক্ষোভ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

নয়াদিল্লির রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রভাব পড়ল ত্রিপুরাতেও।বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে পৌঁছায়।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ছিল অনভিপ্রেত এবং তারই প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।অন্যদিকে, কংগ্রেস ভবনের সামনে পৌঁছানোর পর কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও ঘটনাস্থলে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।