ত্রিপুরা
img

লরির ধাক্কায় প্রাণ হারালেন তরুণ স্কুটি চালক

আরও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ত্রিপুরায়। ১২ চাকার লরির ধাক্কায় প্রাণ গেল এক তরুণ স্কুটি চালকের। 
ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপ্তাখালি বাজার সংলগ্ন এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম সায়ন চক্রবর্তী, বয়স ১৮ বছর। তিনি উপ্তাখালি এলাকার বাসিন্দা।রবিবার স্কুটিতে করে যাওয়ার সময় একটি ১২ চাকার লরির সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
অতিরিক্ত গতি, নাকি অন্য কোনও কারণ? উপ্তাখালির এই মর্মান্তিক দুর্ঘটনার আসল কারণ কী, তার উত্তর মিলবে তদন্তের পরই।