ত্রিপুরা
img

সম্মাননায় উদযাপিত স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস

সমাজের কৃতী ব্যক্তিত্ব এবং শহীদ পরিবারকে সম্মান জানিয়ে অনন্য উদ্যোগ। দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হলো ‘অন্তরীপ ১.০’-এর উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপালসহ বিশিষ্ট অতিথিরা।
সম্মান, স্বীকৃতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা নিয়েই পালিত হলো দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা দিবস।এই উপলক্ষে আয়োজন করা হয় ‘অন্তরীপ ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, দ্য স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সম্পাদক অনুভব ধর রায়সহ বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে শহীদ পরিবারগুলিকে সংবর্ধনা জানিয়ে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও ত্রিপুরার প্রথম এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিপাশা রাঙ্খলকে বিশেষ সম্মাননা প্রদান করে দ্য স্মাইল ফাউন্ডেশন। 
সমাজের নেপথ্যের নায়কদের এমন সম্মান ভবিষ্যতেও কি আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবে দ্য স্মাইল ফাউন্ডেশন? এখন সেই দিকেই নজর।