
সংগঠন মজবুত করার লক্ষ্যে বড় বৈঠক ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। কংগ্রেস ভবনে রাজ্যের বিভিন্ন জেলার নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ আলোচনা সভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ একাধিক নেতৃত্ব।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেক জেলার জেলা সভাপতি এবং দলের অন্যান্য কার্যকর্তারা।দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, আগামী দিনের কর্মসূচি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও নেতৃত্বদের মধ্যে মতবিনিময় হয়।জেলা স্তর থেকে সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গেছে।
সংগঠন শক্তিশালী করতে কংগ্রেসের এই বৈঠক কতটা প্রভাব ফেলবে রাজ্যের রাজনীতিতে? আগামী দিনের কর্মসূচিই দেবে সেই উত্তর।
জেলা সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন কৌশল ঠিক করল কংগ্রেস