
গোপন অভিযানে বড় সাফল্য পুলিশের। ধর্মনগরে এক বাংলাদেশি মহিলা নাগরিকসহ এক ভারতীয় টাউটকে আটক করল পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তদন্ত।
ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলা নাগরিক এবং এক ভারতীয় টাউটকে আটক করেছে।শনিবার সাদা পোশাকে অভিযান চালিয়ে ধর্মনগর থানার পুলিশ পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়ি থেকে ওই বাংলাদেশি মহিলাকে আটক করে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক মহিলার নাম সুমাইয়া বেগম। তিনি বাংলাদেশের নরসিংদী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় টাউট আনোয়ার হোসেনকেও আটক করা হয়।ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।রবিবার আটক দুইজনকে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হয়।
সীমান্ত পেরিয়ে কীভাবে প্রবেশ করলেন ওই বাংলাদেশি নাগরিক? এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না—এখন সেই রহস্যের উত্তর খুঁজছে পুলিশ।
গোপন অভিযানে পুলিশের জালে দুইজন, তদন্তে নতুন মোড়