ত্রিপুরা
img

রিভার ফ্রন্টে ফুটবল বিশ্বকাপের স্যান্ড আর্ট

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা এবার বালির শিল্পে। আগরতলার রিভার ফ্রন্টে বিশ্বকাপের আবহ তৈরি করলেন স্যান্ড আর্টিস্ট কৃষ্ণ দেবনাথ। নজরকাড়া এই শিল্পকর্মে ফুটে উঠেছে ফুটবলের মহারণের ছবি।
হাওড়া নদীর অববাহিকায় নির্মীয়মাণ রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পে তৈরি হচ্ছে একটি মনোরম পার্ক। আর এই পার্কের অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে উঠছে বিশেষ স্যান্ড আর্ট জোন।ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে স্যান্ড আর্টিস্ট কৃষ্ণ দেবনাথ বালি দিয়ে তৈরি করেছেন বিশ্বকাপের থিমে এক দৃষ্টিনন্দন শিল্পকর্ম।এই স্যান্ড আর্টের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপ ট্রফি। পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে ট্রফি জয়ের লড়াইয়ে থাকা দুই ফুটবলারের প্রতিচ্ছবি।শুধু বিশ্বকাপ নয়, বিশেষ দিন ও উৎসব উপলক্ষেও এই স্যান্ড আর্ট জোনে তৈরি হবে নতুন নতুন শিল্পকর্ম।স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসের থিম, দুর্গাপূজায় মা দুর্গার প্রতিকৃতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে তৈরি হবে বিষয়ভিত্তিক স্যান্ড আর্ট।রিভার ফ্রন্ট পার্ক সম্পূর্ণ চালু হলে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করতে পারবেন এই বিশেষ স্যান্ড আর্টের আকর্ষণ।
বালির শিল্পে বিশ্বকাপের আবহ তৈরি করে নজর কেড়েছেন কৃষ্ণ দেবনাথ। আগামী দিনে রিভার ফ্রন্টের এই স্যান্ড আর্ট জোন কতটা আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।