ত্রিপুরা
img

গাড়িতে রয়ে গেল ব্যাগ, উধাও গুরুত্বপূর্ণ দলিল

উদয়পুর থেকে আগরতলা আসার পথে মারুতি ইকো গাড়িতে ফেলে আসা একটি ব্যাগ এখনও উদ্ধার হয়নি। ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে উদ্বেগে মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৩ জুলাই আগরতলার বটতলা এলাকায় গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরই বিশ্বজিৎ দে বুঝতে পারেন, তাঁর ব্যাগটি গাড়ির ভেতরেই রয়ে গেছে।এরপর ট্রাফিক পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে চালকের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁর দাবি গাড়িতে কোনো ব্যাগ ছিল না।ব্যাগটি উদ্ধার না হওয়ায় ১৫ জুলাই আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ দে।তিনি জানান, হারিয়ে যাওয়া ব্যাগে জমির দলিল, পর্চাসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। কোনো সহৃদয় ব্যক্তি ব্যাগটি পেয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়ার আবেদনও জানান তিনি।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যাগটি কীভাবে নিখোঁজ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। হারিয়ে যাওয়া ব্যাগ কি ফিরে পাবেন মালিক? নাকি রহস্যের জট আরও বাড়বে— এখন সেদিকেই নজর। গুরুত্বপূর্ণ নথিসহ ব্যাগ উধাও, পুলিশের দ্বারস্থ উদ্বিগ্ন মালিক