
মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের স্বনির্ভর করতে নতুন উদ্যোগ নিল মৎস্য দপ্তর। শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো মাছের রেনু। মৎস্যচাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং চাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগ অব্যাহত রেখেছে রাজ্যের মৎস্য দপ্তর।বুধবার শান্তিরবাজার পৌর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ২৬ জন উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় মাছের রেনু তুলে দেওয়া হয়।এই কর্মসূচির আয়োজন করে বগাফা মৎস্য দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, কাউন্সিলরবৃন্দ এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা।মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, মাছের উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের আয় বাড়াতেই এই ধরনের সহায়তা ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে উপভোক্তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। আগামী দিনে আরও বেশি মানুষকে মৎস্যচাষে যুক্ত করার লক্ষ্যের কথাও জানানো হয়। এই উদ্যোগে কতটা বাড়বে মাছের উৎপাদন ও চাষিদের আয়, এখন সেদিকেই নজর। ২৬ উপভোক্তার হাতে মাছের রেনু, উৎপাদন বাড়াতে সরকারি সহায়তা অব্যাহত