ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ‘যোদ্ধা’ ওয়েবসাইট উদ্বোধন

ডিজিটাল পরিষেবা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ। মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহার ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন হলো ‘YODDHA’ ওয়েবসাইট এবং ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’  কর্মসূচি। রাজ্যে জনমুখী পরিষেবাকে আরও গতিশীল করতে নতুন ডিজিটাল উদ্যোগের সূচনা করা হলো। আগরতলার ট্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ফাইন ম্যানেজমেন্ট (TIFT)-এর কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা ভার্চুয়ালি ‘YODDHA’ ওয়েবসাইট এবং ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।‘যোদ্ধা’ ও ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’— সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ কতটা কার্যকর হবে, এখন সেদিকেই নজর। মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির সঙ্গে চালু হলো নতুন ডিজিটাল উদ্যোগ আজ