ত্রিপুরা
img

ইলেকট্রিক স্কুটিতে জনতার দুয়ারে মেয়র

আগরতলায় জনসংযোগে নতুন উদ্যোগ। পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটিতে চেপে এবার সরাসরি মানুষের দরজায় পৌঁছাবেন মেয়র দীপক মজুমদার। জনগণের অভাব-অভিযোগ সরাসরি শুনতে অভিনব উদ্যোগ নিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এবার থেকে পরিবেশবান্ধব *ইলেকট্রিক স্কুটিতে* চেপেই বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যার খোঁজ নেবেন তিনি। পরিবেশ দূষণ রোধ এবং সবুজ যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান মেয়র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার সবুজ পরিবহণ ব্যবহারের আহ্বানে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কের চৌমুহনীস্থিত কালী মন্দিরে পূজার মাধ্যমে স্কুটির আনুষ্ঠানিক সূচনা করেন দীপক মজুমদার। আগামী শুক্রবার সকাল *৮টা থেকে ১১টা* পর্যন্ত রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। জনতার দুয়ারে মেয়রের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর। পরিবেশবান্ধব উদ্যোগে এবার সরাসরি শুনবেন মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা