ত্রিপুরা
img

নারী নিরাপত্তায় পথে নামল মহিলা সংগঠন

নারী ও শিশুদের নিরাপত্তা, মর্যাদা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের দাবিতে রাজপথে নামল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। বটতলায় অনুষ্ঠিত হলো বিক্ষোভ কর্মসূচি। নারীদের উপর সংঘটিত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভে সামিল হলো *অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। বুধবার আগরতলার **বটতলা সংলগ্ন এলাকায়* আয়োজিত এই কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়। তাদের দাবি, নারীদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধে পুলিশ প্রশাসন যেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে। পাশাপাশি শিশু, কিশোরী ও সকল স্তরের নারীর নিরাপত্তা, মর্যাদা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা *শেফালী দেবনাথ*-সহ অন্যান্য নেতৃত্ব। আন্দোলনকারীরা জানান, নারী সুরক্ষার প্রশ্নে কোনও ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। নারী নিরাপত্তা নিয়ে এই দাবিগুলির বিষয়ে প্রশাসনের পদক্ষেপ কী হবে, এখন সেদিকেই নজর। নারী সুরক্ষা নিশ্চিতের দাবিতে বটতলায় প্রতিবাদে সরব সংগঠনের নেতৃত্ব আজ