
মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাসের দাবিতে আন্দোলনে নামছে কংগ্রেস। দিল্লির যন্তর মন্তরে সর্বভারতীয় কর্মসূচিতে অংশ নেবে ত্রিপুরা মহিলা কংগ্রেসের প্রতিনিধিদল। আসন্ন সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। তাঁর দাবি, কেন্দ্র সরকার যেন অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার উদ্যোগ নেয়। এই দাবিতেই দেশজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর। দিল্লির যন্তর মন্তরে কর্মসূচিতে অংশ নেবে ত্রিপুরার মহিলা কংগ্রেস প্রতিনিধি