ত্রিপুরা
img

শ্রমিক দাবিতে সিটুর বিক্ষোভ মিছিল

শ্রমিকদের বিভিন্ন দাবি সামনে রেখে রাজপথে নামল সিটু। সদর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল। কী কী দাবি তুলে ধরলেন আন্দোলনকারীরা? বিভিন্ন শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল *CITU সদর মহকুমা কমিটি*। মিছিল থেকে শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার বাতিল, জি-রাম-জি প্রকল্প প্রত্যাহার করে পুরনো রেগা ব্যবস্থা চালু এবং দৈনিক ৭০০ টাকা মজুরি কার্যকরের দাবি জানানো হয়। এছাড়াও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং শহরের ভাঙাচোরা রাস্তা দ্রুত মেরামতের দাবিও তোলা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভ মিছিল শেষে দাবিপত্র বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা ভবিষ্যতেও আন্দোলন জোরদারের ইঙ্গিত দেন। এই দাবিগুলির বিষয়ে সরকারের অবস্থান কী হবে, এখন সেদিকেই নজর। শ্রম কোড বাতিলসহ একাধিক দাবিতে সরব সিটুর সদর মহকুমা কমিটি আজ