ত্রিপুরা
img

খুঁটি পূজায় শুরু গণেশ বন্দনা উৎসব

বিশালগড়ে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো বহু প্রতীক্ষিত গণেশ বন্দনা উৎসব। সপ্তম বছরের এই আয়োজনে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হলো এবারের গণেশ বন্দনা উৎসবের। বিগত সাত বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই ধর্মীয় আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে দেখা যায় উৎসবের আবহ। বিশালগড় মণ্ডল কার্যালয়ের সামনে আয়োজিত খুঁটি পূজায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় কার্যকর্তা এবং অসংখ্য ভক্ত।অনুষ্ঠানে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়েই অনুষ্ঠিত হবে গণেশ বন্দনা উৎসব। সপ্তম বর্ষের এই আয়োজন এবার কতটা জাঁকজমকপূর্ণ হয়, এখন সেদিকেই নজর। সপ্তম বর্ষের আয়োজনে ভক্তদের উৎসাহ, মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার