ত্রিপুরা
img

আট বছর পর হকার্স ইউনিয়নে ভোটগ্রহণ

দীর্ঘ আট বছর পর ভোটের উৎসবে ফিরল আগরতলা হকার্স ইউনিয়ন। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ৩টা পর্যন্ত। দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে হকারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।এই নির্বাচনে মোট ৩৭১ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন। নতুন কমিটিই আগামী দিনে ইউনিয়নের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও হকারদের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করবে।নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ এবং গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখছে প্রশাসন।ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হবে ভোট গণনা। আজই ঘোষণা করা হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল। দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব কার হাতে দায়িত্ব তুলে দেন হকার্স ইউনিয়নের সদস্যরা, এখন সেদিকেই নজর সবার। কারা পাচ্ছেন হকার্স ইউনিয়নের নেতৃত্ব? কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে সেই উত্তর। ৩৭১ ভোটারে ১১ নেতৃত্ব, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ